চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কেকিয়াংয়ের (৫৭) নাম ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট। আজ শুক্রবার রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে তিন হাজার আইনপ্রণেতার সম্মতি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।লি কেকিয়াং বর্তমান প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন। আগামী পাঁচ বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আগামীকাল শনিবার উপপ্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সেলরদের নাম ঘোষণা করবে পার্লামেন্ট। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ চীনের এক দশকের ক্ষমতার পালাবদল সম্পন্ন হবে।