চীনের বাইরে প্রথমবারের মতো এইচ৭এন৯ ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বাইরে তাইওয়ানে প্রথমবারের মতো বার্ড ফ্লু ভাইরাসের অন্যতম প্রজাতি এইচ৭এন৯-এর সন্ধান মিলেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ বুধবার তাইওয়ানের সরকারি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণকেন্দ্র জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিটি চীনের পূর্বাঞ্চলের শহর সুজোতে একটি খামারে কাজ করতেন। তিনি সাংহাই হয়ে তাইওয়ানে ফেরার তিন দিন পর তাঁর দেহে ভাইরাসটির আক্রমণের লক্ষণ দেখা যায়। ১৬ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিত্সাধীন এবং তাঁর অবস্থা বেশ জটিল।এর আগে চীনে রোগটির সংক্রমণে ছয় ব্যক্তি মারা যান। আক্রান্ত হয়েছিলেন শতাধিক মানুষ। তবে চীন সরকার এত দিন দাবি করে এসেছে, মানবদেহের মাধ্যমে রোগটি সংক্রমিত হয় না।