চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে তাঁকে ২০০৮ সালের বিশ্ব অলিম্পিক স্টেডিয়াম ‘বার্ড নেস্ট’ দেখার জন্য নিয়ে যাওয়া হয়।কাল সোমবার খালেদা জিয়া চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বেইজিংয়ের গ্রেট হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এর আগে আজ বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ডিজি ইয়ান সিডং। কাল দুপুরে চীনের কমিউনিস্ট পার্টি তাঁর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।—ইউএনবি