চীনের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আসছে ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা লি চ্যাংচুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী শনিবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। সাত সদস্যের মন্ত্রী পর্যায়ের ওই প্রতিনিধিদল আসছে বাংলাদেশ আওয়ামী লীগের আমন্ত্রণে। আজ বুধবার ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ সফরের সময় লি চ্যাংচুনের নেতৃত্বে চীনের প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবে। এ ছাড়া তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তি এবং বিদ্যুত্ খাতে সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক সই হবে।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখার স্থায়ী কমিটির সদস্য লি চ্যাংচুন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা দার্শনিক কুনফুসিয়াসের মূর্তি হস্তান্তর করবেন।