চীনের সঙ্গে ক্রিকেট কূটনীতির মাধ্যমে সম্পর্ক উন্নত করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ক্রিকেট কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও উন্নত করা যায়।আজ শনিবার রাজধানীতে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক রঞ্জন সেনের ‘এশিয়ান গেমসে চায়না দর্শন’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা চীনের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখছেন। এর মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, বাংলাদেশ বন্ধুপ্রতিম এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে কেবল নিতেই শেখেনি, দিতেও পারে।দীপু মনি আরও বলেন, ক্রিকেটের মাধ্যমে চীনের মানুষ বাংলাদেশকে চিনতে পারছে। সেখানে নিয়োজিত সংশ্লিষ্টরা ক্রিকেট দিয়েই বাংলাদেশের হাজার হাজার শুভেচ্ছাদূত তৈরি করছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বার্তা সংস্থা এপির ব্যুরোপ্রধান ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিয়ান বিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ক্রিকেট দলের দলনেতা জালাল ইউনুস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক মো. ওয়ালিউল¬হ ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।রঞ্জন সেন ২০০৯ সালের নভেম্বরে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান গেমসের আলোকে বইটি প্রকাশ করেন। ক্রীড়াঙ্গনের আড়ালে মূলত ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ বা ‘ক্রীড়া কূটনীতির’ বিষয়টি তিনি সামনে নিয়ে এসেছেন।