চীনের স্কুলে ৬ শিশু ও ১ শিক্ষককে কুপিয়ে হত্যা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম চীনের একটি কিন্ডারগার্টেনে আজ বুধবার এক হামলায় ছয়টি শিশু ও একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। স্থানীয় সময় সকাল আটটার দিকে দক্ষিণ-পশ্চিম সাংজি প্রদেশের নানঝেং কাউন্টিতে এ আক্রমণে ছুরিকাঘাতে ওই স্কুলের অন্তত ২০টি শিশু আহত হয়েছে।এটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটা বেশ কয়েকটি ছুরিকাঘাতের সর্বশেষ ঘটনা। দেশটিতে গত কয়েক সপ্তাহ আগে স্কুলশিশুদের ওপর পাঁচটি হামলার ঘটনা ঘটে, যা জনগণকে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করে তুলছে।এপ্রিলের শেষ দিকে পূর্ব চীনের শাংডং প্রদেশের একটি স্কুলে এক ব্যক্তি একটি হাতুড়ি হাতে নিয়ে ঢুকে তা দিয়ে আঘাত করে পাঁচটি শিশু ও একজন শিক্ষককে আহত করার পর নিজের গায়ে গ্যাসোলিন ঢেলে আত্মহত্যা করেন।এর আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের ছুরিকাঘাতে ১৬ জন ছাত্র ও একজন শিক্ষক আহত হন।চীনে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।