চীনের ৮০ শতাংশ সরকারি ওয়েবসাইট কাজ করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ৮০ শতাংশ সরকারি ওয়েবসাইট কাজ করে না। একটি সরকারি প্রতিবেদনে এ কথা স্বীকার করা হয়েছে।চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সফটওয়্যার টেস্টিং সেন্টার নামের একটি সংস্থা শনিবার তাদের গবেষণালব্ধ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, দেশটির সরকারি ওয়েবসাইটগুলোর ৮০ শতাংশ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন। এর পাশাপাশি অনেক ওয়েবসাইটে ঢুকতেও অসুবিধা হয়।সফটওয়্যার টেস্টিং সেন্টার আরও জানায়, চীনের সরকারি ওয়েবসাইটগুলো ভর্তি করা হয়েছে সরকারি আর্থিক বিষয় দিয়ে। যার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আইএএনএস।