চুক্তি পুনরুজ্জীবিত করতে সরকারকে বিএনপির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি পুনরুজ্জীবিত করে বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এখনো সুযোগ রয়েছে বলে মনে করে বিএনপি। দলটির মতে, বিশ্বব্যাংকের পরামর্শ মোতাবেক ‘দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমস্যাটির সমাধান সম্ভব।বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের পর আজ সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি এ কথা বলে। দলের বক্তব্য লিখিত পড়ে শোনান স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বিএনপি বলছে, পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের বাইরে অন্য যেকোনো উত্স থেকে বাণিজ্যিক ঋণ নেওয়া হলে সুদের হার ছয় শতাংশের কম হবে না। প্রকল্পের ব্যয়ও অনেক বেড়ে যাবে। দেশ দীর্ঘ মেয়াদে সংকটে পড়বে। এ অবস্থায় বিকল্প উেসর ঋণের শর্তাবলি বিশ্বব্যাংকের প্রস্তাবিত ঋণের শর্তের চেয়ে কঠিন বা বিরূপ হলে বিএনপি ক্ষমতায় গেলে ‘জনস্বার্থে’ ওই সব চুক্তি বাতিল করবে দলটি।দলের অবস্থান তুলে ধরে এম কে আনোয়ার বলেন, পদ্মা সেতুর দুর্নীতির দায় মাথায় নিয়ে সরকারকে এখনই ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। এই সরকারের দুর্নীতি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বব্যাংক এখন সরকারকে সেই দুর্নীতির সার্টিফিকেট দিয়েছে। সরকারের উচ্চপর্যায়ের কয়েক ব্যক্তির উগ্র লালসার স্বীকার হয়েছে দেশের ১৬ কোটি মানুষের মান-মর্যাদা। তিনি বলেন, দুর্নীতির যে তথ্য বিশ্বব্যাংক সরকারকে দিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের অস্বীকৃতি স্পষ্টতই সরকারের দুর্নীতি সংশ্লিষ্টতার ইঙ্গিত বহন করে। বিশ্বব্যাংকের চুক্তি বাতিলের সঙ্গে নোবেল বিজয়ী ইউনূসের ইস্যু বা কোনো রাজনৈতিক কারণ আছে কি না, এমন এক প্রশ্নের উত্তরে এম কে আনোয়ার বলেন, বিএনপি এমনটি মনে করে না। কারণ, বিশ্বব্যাংক বলেছে, তাদের কাছে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে। তবে গুম, খুন, হত্যাসহ বিভিন্ন কারণে সারা বিশ্বে সরকারের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। সেটা হয়তো কিছুটা কাজ করতে পারে।অপর এক প্রশ্নের উত্তরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিশেষ কারণে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে রক্ষা করা হয়েছে।সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ প্রমুখ।