চুক্তি বাস্তবায়নের দাবিতে সন্তু লারমার ১২ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) পক্ষে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি চুক্তি বাস্তবায়নের জন্য ১২ দফা দাবি ঘোষণা করেন। খবর বাসসের।১২ দফা দাবিতে ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, বিকেল তিনটায় চট্টগ্রামের ডিসি হিল পার্কে ও সকাল ১০টায় সব পার্বত্য জেলায়, উপজেলায় গণসমাবেশ করা হবে। আজ শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ হয়েছে। আর কোনো কালবিলম্ব আশা করা যায় না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক সংহতির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা নোমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও মানবাধিকার নেতা রবীন্দ্র সরেন।