চুপ! কোনো শব্দ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মতো করে সময় বোধ হয় আর কাটানো গেল না। কেবলই নিয়মের বেড়াজাল। এই যেমন আমেরিকার কানসাসের রাজধানী টোপেকার কথাই ধরুন। সারা দিনের ব্যস্ত সময় শেষে রাতে চলার সময়ও মানতে হবে নিয়ম। মেজাজমর্জি ভালো থাকলে যে মনের সুখে গান গাইতে গাইতে ঘরে ফিরবেন, অথবা বন্ধুদের নিয়ে একটু হাসি-তামাশা চলবে রাস্তায়, তার কোনো উপায় নেই। কারণ, সেখানকার আইনগ্রন্থের কড়া নিষেধ। রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত রাস্তায় চলার সময় টুঁ-শব্দটিও করা যাবে না। গান গাওয়া, শিস দেওয়া, চিৎকার-চেঁচামেচি তো দূরের কথা। বা রে! সময়টা ঘুমের না? সেই সময় কাউকে বিরক্ত করা কি ভালো? রাত শেষে সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও কর্মব্যস্ত হয়ে পড়বেন টোপেকার প্রত্যেক অধিবাসী। তাই এই সময়টাতে কোনো বাড়ি, হোটেল বা আশপাশে, এমনকি অফিসে থাকা কোনো ব্যক্তিরই শান্তি নষ্ট করা যাবে না। করলে সেটা হবে আইনবিরুদ্ধ। তাই চুপ। রাতের বেলা পথ চলার সময় কোনো শব্দ নয়।