চুমু দেওয়ায় তিন মার্কিনকে গণপিটুনি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভারতে ঘুরতে এসেছেন তিন পর্যটক। গতকাল শনিবার রাতে নববর্ষ উদযাপন করতে গিয়ে মদ্যপ অবস্থায় তামিলনাড়ুর রাস্তায় মেয়েদের জড়িয়ে ধরে চুমু দিতে থাকেন তাঁরা। এ অবস্থায় ওই তিন মার্কিন পর্যটককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনগণ।এনডিটিভি জানিয়েছে, আহত অবস্থায় দুই পর্যটককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ আহত দুই পর্যটককে হাসপাতালে ভর্তি করে। তিন পর্যটকের বয়স ৫০-এর কাছাকাছি।হাসপাতাল সূত্র জানায়, দুই পর্যটকের গায়ে আঘাতের দাগ রয়েছে। তাঁদের চিকিত্সা চলছে।জানা গেছে, নববর্ষ উদযাপন করতে স্থানীয় হোটেলে মদ পান করে রাস্তায় বের হন তিন পর্যটক। রাস্তায় হেঁটে চলা নারীদের জড়িয়ে ধরে চুমু দিতে থাকেন তাঁরা। এ পরিস্থিতিতে নারীরা চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পর্যটকদের গণপিটুনি দেয়।পুলিশ জানায়, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকায় এমন কাণ্ড করে থাকতে পারেন মার্কিন পর্যটকেরা। পর্যটক ও নারীদের ভাষাগত পার্থক্যের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।