চুয়াডাঙ্গায় বাসে আগুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে হরতালের সমর্থকেরা আজ রোববার দুপুরে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ নিহত বা আহত হননি। সোহেলী পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো জ ১১-০৮০০) আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেলী পরিবহন নামের ওই বাসটি ঢাকা থেকে দর্শনার দিকে যাচ্ছিল। ভোররাতে উথলী মোড়ে পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা বাসটিকে আটকান। এ সময় তাঁরা বাসে ভাঙচুর চালান। আতঙ্কিত বাসের যাত্রীরা নেমে যান। পরে বাসটিতে আগুন দেওয়া হয়।চুয়াডাঙ্গা ও জীবননগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাঁরা পৌঁছানোর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। সকালে জীবননগর উপজেলার হাসাদহ বাজারে জামায়াতের নারী কর্মীরা পিকেটিং করেন। সকাল আটটা থেকে তাঁরা হরতালের সমর্থনে দফায় দফায় ঝাড়ু মিছিল বের করে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।