চুয়াডাঙ্গায় বিএসএফ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এ সুরেং (২৮) নামে বিএসএফের এক সদস্যকে সশস্ত্র অবস্থায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল আটটার দিকে মুন্সিপুর গ্রামের বাসিন্দারা তাঁকে ধরে বিজিবির হাতে তুলে দেয়।সুরেংয়ের কাছ থেকে ভারতে তৈরি একটি সাব মেশিনগান (এসএমজি), ২০টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অনুপ্রবেশ করায় গ্রামবাসীরা তাঁকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেন।মুন্সিপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. ইউনুস আলী (৫৬) জানান, আজ সকাল আটটার দিকে ভারতীয় এক ব্যক্তিকে ধরতে গিয়ে সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় দুই কিলোমিটার ভেতরে মুন্সিপুর গ্রামে ঢুকে পড়েন বিএসএফের সদস্য এ সুরেং। পরে ওই ব্যক্তি পালিয়ে গেলেও গ্রামবাসী সুরেং-কে আটক করে মুন্সিপুর বিজিবি বিওপিতে হস্তান্তর করেন। চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক চোরাকারবারিকে ধাওয়া করে ধরতে গিয়ে বিএসএফ সদস্য এ সুরেং বাংলাদেশে অনুপ্রবেশ করেন। বিএসএফের কর্মকর্তারা তাঁকে ফেরত চেয়ে চিঠি দিয়েছেন। বিকেলে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।