চুয়াডাঙ্গায় ভারতীয় সোনার গয়নাসহ আটক ২
চুয়াডাঙ্গায় সদর উপজেলার হিজলগাড়ি ক্যাম্পের পুলিশ সদস্যরা আজ বুধবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় সোনার গয়নাসহ দুজনকে আটক করেছেন। আটক জাহিদুল ও নাসির উদ্দিনের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ি ক্যাম্পের পুলিশ সদস্যরা দর্শনা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের আরোহীদের চ্যালেঞ্জ করে। এ সময় তঁারা মোটরসাইকেল ফেলে পাশে একটি আখখেতে ঢুকে পড়েন। পরে পুলিশ জাহিদুল ও নাসির উদ্দিনকে সেখান থেকে আটক এবং তঁাদের সঙ্গে থাকা ভারতীয় সোনার গয়না উদ্ধার করে। পুলিশ তঁাদের ব্যবহূত মোটরসাইকেলটিও জব্দ করে। জাহিদুল ও নাসির উদ্দিন জানান, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ২০ থেকে ২২ ভরি। পুলিশ সুপার শেখ মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, সোনার গয়নাগুলোর ওজন মেপে দেখা হয়নি। পুলিশ মূল হোতাদের গ্রপ্তোরের চষ্টো চালাচ্ছে।