চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের ঘোড়ামারা সেতুর পাশে আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত নয়জন আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন, বাসের হেলপার লাভলু রহমান (৩০) এবং বাসযাত্রী—মিলন (২৭), আবুল হোসেন (৭৮), খোরশেদ (৬৫), জাহাঙ্গীর (৪০), খোকন (৩০), আমেনা (১৭), মিতা (১৬) ও শোভা (১৬)। এঁদের মধ্যে বাসের হেলপার লাভলুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানায়, আলমডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা কেজিএন পরিবহনের যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা সেতুর পাশে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলী হোসেন জানান, গুরুতর আহত বাসের হেলপারের অবস্থা আশঙ্কাজনক। তবে অন্যরা আশঙ্কামুক্ত।