চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি-বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি সার্টার গান, একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।র্যাব-৬ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।