চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুরে আজ সোমবার ট্রাকের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।নিহত শিক্ষার্থীরা হলো: উপজেলার গহেরপুর গ্রামের সরজত আলীর ছেলে তারিক আজিজ (১২) ও হাশেম আলীর মেয়ে রুবিনা আকতার (১২)। তারা খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।পুলিশ জানায়, তারিক ও রুবিনা আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে গহেরপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারিকের মৃত্যু হয়। গুরুতর আহত রুবিনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী দুর্ঘটনায় দুই ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।