চুরানব্বই বিশ্বকাপের ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘বি’ গ্রুপটি স্মৃতিকাতর করে তুলবে অনেককেই। স্মৃতিতে সবচেয়ে বেশি ডুববেন সম্ভবত ডিয়েগো ম্যারাডোনাই। ফিরে যাবেন ১৯৯৪ বিশ্বকাপে। যে বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচটি খেলেছেন আর্জেন্টিনা কোচ। আর সেই ম্যাচটি ছিল নাইজেরিয়ার বিপক্ষেই। ডোপ টেস্টে পজিটিভ হয়ে প্রথমে বিশ্বকাপ থেকে, পরে ফুটবল থেকেই ছিটকে পড়েছিলেন আর্জেন্টিনার ছিয়াশি বিশ্বকাপ জয়ের নায়ক। এর আগে ওই গ্রুপের আরেক দল গ্রিসের বিপক্ষে গোল করেই বিশ্বকাপ শুরু করেছিলেন ম্যারাডোনা। এ কারণেই এই গ্রুপটিকে ঘিরে চুরানব্বই বিশ্বকাপের গ্রুপ পর্বের একটা গন্ধ!এবার এই নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে কোচ ম্যারাডোনার বিশ্বকাপ যাত্রা। কোচ হিসেবে ম্যারাডোনার যাত্রা শুরু ২০০৮ সালের ডিসেম্বর মাসে। ১৯৭৯ সালে গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল পেয়েছিলেন ম্যারাডোনা। সেই গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়েই অভিষেক হয়েছিল কোচ ম্যারাডোনার। তবে এর পর বন্ধুর পথই মাড়াতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ বাছাইপর্বেও খারাপ সময় গেছে ম্যারাডোনার আর্জেন্টিনার। কোনোমতে পার করেছে তারা বাছাই পর্বের বৈতরণী। সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়, দলের ভার ম্যারাডোনার মতো অনভিজ্ঞ কোচের হাতে। তবু ‘বি’ গ্রুপের ফেবারিট আর্জেন্টিনাই। শুধু নামের কারণেই নয়; যে দলে লিওনেল মেসি, হাভিয়ের আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো প্রতিভাবান খেলোয়াড় আছেন, সেই দল গ্রুপ ফেবারিট না হয়ে কি পারে! শুধু গ্রুপেই নয়, শিরোপারও অন্যতম দাবিদার আর্জেন্টিনা।শিরোপা-ফেবারিট গ্রুপে থাকলে যা হয়—অন্যরা শুধুই দ্বিতীয় স্থানের জন্য লড়বে। নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া আর গ্রিসের লড়াইটা সেই দ্বিতীয় স্থানের জন্যই। ফুটবল ঐতিহ্য আর আবহের দিক দিয়ে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে নাইজেরিয়াকে হয়তো অনেকেই এগিয়ে রাখবেন। তবে কাগজে-কলমের হিসাবে দক্ষিণ কোরিয়া আর গ্রিসকেও অবহেলা করা যাবে না।হু জং মুর নিবিড় তত্ত্বাবধানে বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের শীর্ষে থেকে দক্ষিণ আফ্রিকার টিকিট পাওয়া দক্ষিণ কোরিয়া এশিয়ার সবচেয়ে বেশিবার (৭ বার) বিশ্বকাপ খেলা দল। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল তারা।এদিকে গত বিশ্বকাপে খেলা নাইজেরিয়ার অনেক খেলোয়াড়ই এবার নেই। তাঁদের পরিবর্তে তারুণ্যনির্ভর দল গড়েছেন নাইজেরিয়া কোচ সাহিবু আমোদু। সব মিলিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে দক্ষিণ আফ্রিকায় বসবাসটা দীর্ঘ করতেই পারে দক্ষিণ কোরিয়া।বাকি থাকে গ্রিস। ১৯৯৪ সালে অভিষেকের পর এবার দ্বিতীয় বিশ্বকাপ খেলছে অটো রেহাগেলের দল। বিশ্বকাপ অভিজ্ঞতা তাদের সীমিত। তবে সহজে ভেঙে পড়ার পাত্র নয় গ্রিকরা। অটো রেহাগেলের অধীনে ২০০৪ সালের ইউরো-সেরার মুকুট পরা দলটির আছে লড়াকু মানসিকতা। তাদের এই মানসিকতার কাছে আটকে যাওয়ার ভয় আছে সব প্রতিপক্ষ দলেরই। আর্জেন্টিনা গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, ডিয়েগো পোজো।ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাব্রিয়েল হেইঞ্জ, নিকোলাস বুরদিসো, ক্লেমেন্তে রদ্রিগেজ, হুয়ান ইনসরালদে, আরিয়েল গ্রেস, ফ্যাব্রিসিও কোলোচ্চিনি। মিডফিল্ডার: হোনাস গুতিয়েরেজ, ম্যাক্সি রদ্রিগেজ, হাভিয়ের মাচেরানো, সেবাস্তিয়ান ভেরন, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, হুয়ান মার্সিয়ের, হাভিয়ের পাস্তেরো, মারিও বোলাত্তি, জেসাস দাতোলো, সেবাস্তিয়ান ব্লাঙ্কো। ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, মার্টিন পালের্মো, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো, কার্লোস তেভেজ, ইজেকুয়েল লাভেজ্জি।নাইজেরিয়া গোলরক্ষক: ভিনসেন্ট এনাইয়ামা, দেল আয়েনুগবা, বাসেই আকপান, অস্টিন এজিদ। ডিফেন্ডার: তাই তাইয়ো, এলডারসন এচিয়েজিলি, চিডি ওদিয়াহ, অনিয়েকাচি আপাম, যোশেফ ইয়োবো, ড্যানিয়েল শিত্তু, আয়োদেলে আদলেই, রাবিউ আফোলাবি , পিটার সুসওয়ান।মিডফিল্ডার: কালু উচে, ডিকসন ইতুহু, জন ওবি মিকেল, সানি কেইটা, লুকমান হারুনা, আইলা ইউসুফ, পিটার ওসাজে। ফরোয়ার্ড: ইয়াকুবু আয়েগবেনি, ভিক্টর আনিচেবে, চিনেডু ওবাসি, নোয়ানকু কানু, ওবাফেমি মার্টিনস, ইডেই ব্রাউন, ইকেচুকু উচে, জন উকাতা, পিটার উকাতা, ভিক্টর অবিননা।দক্ষিণ কোরিয়া গোলরক্ষক: লি উন-জে, কিম ইয়াং-কুয়াং, জুং সাং-রিয়ং। ডিফেন্ডার: কাং মিন-সু, কাওয়াক তে-হি, কিম ডং-জিন, কিম হিউং-ইল, ওহ বিওম-সিওক, লি ইয়াং-পু, লি জুং-সু, হাওয়াং জে-ওন, চো ওন-হি চা দু-রি, চু ইয়ং-হিউং।মিডফিল্ডার: কু জা-চোল, কি সুং-ইয়ং, কিম বো-কুং, কিম নাম-ইল, সিন হাং-মিন, কিম জে-সাং, কিম জাং-উ, লি চুং-ইয়ং, কিম চি-উ, পার্ক জি-সুং। ফরোয়ার্ড: পার্ক জু-ইয়াং, আন জং-হান, লি সিউং-রিউল, ইয়োম কি-হুন, লি কিউন-হো, লি ডং-গাক।গ্রিস গোলরক্ষক: মিকালিস সিফাকিস, আলেক্সান্দ্রোস জোরভাস, কসটাস চালকিয়াস। ডিফেন্ডার: সটিরিস কিরজিয়াকস, ভানজেলিস মোরাস, সোকরাটিস পাপস্তাথোপোউলোস, জিউরকাস সেইতারিডিস, লোকাস ভিন্ত্রা, নিকোস স্পিরোপোলুস, স্টারগস মারিনস, আভ্রাম পাপাডোপুলাস, জিওর্জস গালিতসিয়স, ভাসিলিস টোরোসিডিস, কস্টাস মানোলাস, স্তেলিওস মালেজাস, জিওরজস জাভেলাস। মিডফিল্ডার: আলেক্সা জিওলিস, ক্রিস্টোস পাস্তাজোগলু, কস্টাস কাতসুনারিস, জিওর্জস কারাগুনিস, সোতিরিস নিনিস, লাজারোস ক্রিস্তোদুলোপলোস, গ্রিগোরিস মাকোস, থানাসিস প্রিতাস।ফরোয়ার্ড: জিওর্জিস সামারাস, অ্যাঞ্জেলোস চারিস্তিয়াস, পান্তেলিস কাপেতানোস, ফানিস গেকাস, দিমিত্রিস সালপিংগিদিস, কসতাস মিত্রোগ্লু।