চুরি যাওয়া শিল্পকর্ম কিনছে ইরাকি জাদুঘর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়া শিল্পকর্ম অর্থের বিনিময়ে উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইরাকের জাদুঘর কর্তৃপক্ষ। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম জাদুঘর স্লেমানি থেকে খোয়া যায় বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উত্তর ইরাকের সুলাইমানিয়া এলাকার ওই জাদুঘর কর্তৃপক্ষ এখন হারিয়ে যাওয়া ওইসব মূল্যবান সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ইউনেস্কো ও আন্তর্জাতিক জাদুঘর প্রকল্প ইরাকের এ সিদ্ধান্তে সমর্থন দেয়নি। তারা বলছে, আন্তর্জাতিক জাদুঘর কর্তৃপক্ষ সাধারণত লুণ্ঠিত বস্তু উদ্ধারে অর্থ প্রদান করে না। এতে চোররা উত্সাহী হয়ে ওঠে।সিএনএনের খবরে বলা হয়, অনেক দিন ধরেই লুটেরাদের কাছ থেকে জাদুঘরগুলোকে নিরাপদ রাখতে আপ্রাণ চেষ্টা করে আসছে ইরাক। ২০০৩ সালে দেশটির জাতীয় জাদুঘর থেকে বহু মূল্যবান সম্পদ চুরি হয়। এগুলোর মধ্যে হাজার বছর আগের মেসোপটোমিয়া সভ্যতার বহু মূল্যবান নিদর্শনও ছিল। প্রথমে ধারণা করা হয়েছিল ওই জাদুঘর থেকে এক লাখ ৭০ হাজারের মতো মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, চুরি যাওয়া নিদর্শনের সংখ্যা ১৫ হাজারের বেশি নয়। তবে, ২০০৯ সালে জাদুঘরটি নতুন করে চালু হওয়ার পর ছয় হাজারের মতো নিদর্শন উদ্ধার করা হয়।সম্প্রতি জাদুঘর কর্তৃপক্ষ চার হাজার বছর আগের (খ্রিষ্টপূর্ব ১৮০০ থেকে ৯০০ অব্দ) পুরোনো ব্যাবিলনীয় সভ্যতার সুমেরীয় কিছু লিপি (টেক্সট) উদ্ধার করেছে। আর এ জন্য চোরাকারবারিরা মাত্র ৬০০ ডলার দাবি করেছিল। এ ব্যাপারে লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্যাডিজের অধ্যাপক ড. ফারুক আল-রাবি বলেন, উদ্ধারকৃত এই লিপিটি বিশ্বকে গণতন্ত্র সম্পর্কে ধারণা দেওয়া সর্বপ্রথম দলিল।সিএনএন আরও জানায়, উদ্ধারকৃত ওই লিপি গণতন্ত্র সম্পর্কে ধারণা দেয়। আর হাজার বছর পর আজও ইরাক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। স্লেমানি জাদুঘরের পরিচালক হাশিম আবদুল্লাহ বলেন, সুলাইমানিয়ার থেকে একটু দূরে একটি ছোট্ট গ্রামে প্রায় তিন হাজার বছর আগের আসিরীয় সভ্যতার নিদর্শন থাকতে পারে। মাটি খুঁড়ে তা আবিষ্কার করতে হবে।