চুল উদ্ধারে ১৫ হাজার পাউন্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলের জট ছাড়াতে অবলীলায় ১৫ হাজার পাউন্ড উড়িয়ে দিলেন পপতারকা রিয়ান্না। আর এ পুরো টাকাই গেছে লস অ্যাঞ্জেলেস থেকে চুলের সাজসজ্জায় অভিজ্ঞ স্টাইলিস্টকে লন্ডনে নিয়ে আসার প্রথম শ্রেণীর বিমান ভাড়ায়। দ্য সান-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। ঘটনার শুরু লন্ডনের একটি হোটেলে। সূত্র জানায়, ওই হোটেলের সুইমিং পুলে এক দফা সাঁতার কাটার পর দুই রকমের উষ্ণ স্নান সারেন রিয়ান্না। এর পর দেখেন, চুলে কঠিন জট বেঁধে গেছে। এখন কী উপায়? চুল উদ্ধারে কোনো ঝুঁকি নিলেন না তিনি। সোজা লস অ্যাঞ্জেলেসের অভিজ্ঞ স্টাইলিস্ট উরসুলা স্টিফেনের সঙ্গে কথা পাকা করে ফেললেন। আইএএনএস।