চুলায় গ্যাস চাই
নগরের তিন অভিজাত এলাকা—গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকা বাদে বাকি সব এলাকায় কম-বেশি গ্যাসের সংকটের কথা শোনা যাচ্ছে। কোথাও দিনের বেলায় মোটেই গ্যাস থাকছে না। কোনো কোনো এলাকায় কখনো থাকে, কখনো থাকে না। গভীর রাত ছাড়া নগরের বেশির ভাগ এলাকায় তিতাস গ্যাসের নলে পর্যাপ্ত গ্যাস থাকছে না। তিতাস গ্যাস সূত্রে জানা যায়, বর্তমানে গ্যাসসংকট আছে কলাবাগান, যাত্রাবাড়ী, শ্যামপুর, মানিকনগর, মগবাজার, শাহজাহানপুর, মিরপুর, উত্তরা, বারিধারা ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, এলিফ্যান্ট রোড, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, কলাবাগান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর। এ ছাড়া পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় তিতাসের নলে গ্যাসের চাপ কম। শহরতলির এলাকাগুলোয় গ্যাসসংকট তীব্র আকার ধারণ করেছে।শাহজাহানপুরঢাকা সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড শাহজাহানপুর এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। দীর্ঘদিন ধরে এ এলাকায় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তীব্র গ্যাসের সংকট থাকে। গ্যাস না থাকার কারণেই যথাসময়ে পরিবারের রান্নাবান্না করা যাচ্ছে না। গ্যাসের সংকটের কারণে বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের রেস্তোরাঁ থেকে বেশি দামে খাবার কিনে আনতে হচ্ছে। গ্যাসসংকটের কারণ কী? জানতে চাইলে মতিঝিলের তিতাস গ্যাস বিপণন কর্মকর্তা জানান, পুরোনো পাইপলাইন সম্প্রসারণ না হলে এই সংকট থাকবেই। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্বিঘ্নে গ্যাস সরবরাহ করা হোক। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাছমিন ফৌজিয়াউত্তর শাহজাহানপুর, ঢাকা। মীরবাগআমরা ৫৫ নম্বর ওয়ার্ডের মীরবাগ এলাকার বাসিন্দা। কয়েক সপ্তাহ আগে এ এলাকায় তীব্র গ্যাসসংকট দেখা দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। অথবা গ্যাস থাকলেও সেটার চাপ এতই কম যে তা দিয়ে রান্না করা যায় না। বেশির ভাগ সময় বাইরে থেকে খাবার কিনে আনতে হয়। এ ব্যাপারে তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।বাদশা ফয়সাল[email protected]শান্তিবাগ-খিলগাঁওআমরা মধুবাগ-শান্তিবাগ-খিলগাঁও এলাকার বাসিন্দা। তিন-চার মাস ধরে তীব্র গ্যাসসংকটে ভুগছি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। সন্ধ্যাবেলা মাত্র ঘণ্টা দুয়েকের জন্য গ্যাস থাকলেও সে সময় চাপ থাকে খুব কম। প্রতিদিনের রান্নাবান্নার জন্য আমাদের রাত জেগে গ্যাসের জন্য অপেক্ষা করতে হয়। গভীর রাতে গ্যাসের চাপ স্বাভাবিক থাকে বলে অনেকে রাতকে রান্না করার সময় হিসেবে বেছে নিয়েছেন। ভোগান্তি দূর করতে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিতে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।এলাকাবাসীর পক্ষে, বিপ্লব[email protected]মধুবাগ, রমনা।