চুলের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের বুস্কারুড কাউন্টির ড্রামেন শহরের এক বাসিন্দা নরসুন্দরকে দিয়ে চুল কাটিয়েছিলেন। কিন্তু আয়নায় নিজের মাথায় চোখ বুলিয়েই খেপে ওঠেন তিনি। চুল কাটা তাঁর মোটেই পছন্দ হয়নি। পারিশ্রমিক তো দেবেনই না, উল্টো তাঁকে টুপি কিনে দিতে বলেন নাপিতকে। কারণ, এ চুল নিয়ে কোনোভাবেই তিনি জনসমক্ষে যেতে পারবেন না। কিন্তু নাপিত টুপি কিনে দেয়নি বলে আরও খেপে যান তিনি। বিষয়টি নিয়ে নালিশ করেন পুলিশের কাছে। তাঁর চুলের এই হাল করার জন্য নাপিতের শাস্তি দাবি করেন। তবে পুলিশ তাঁর নালিশে খুব একটা পাত্তা দেয়নি। টাইমস অব ইন্ডিয়া