চুয়াডাঙ্গা ও কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও কালিয়াকৈরে আজ শুক্রবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তির নাম চিত্ত হালদার (৪৫)। আর কালিয়াকৈরে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় ভ্যানচালক চিত্ত হালদার ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি একই উপজেলার মাধবপুর গ্রামে।জীবননগর থানার অপারেশন অফিসার কেরামত আলী জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর: আজ সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন বাসচালক মারা যান। আহত হয় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মির্জাপুর কুমুদিনী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।