চুয়াডাঙ্গা পৌর মেয়র দ্বৈত ব্যাডমিন্টনে রোকন-শোভন জুটি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে গত ২৬ নভেম্বর পৌর মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলমডাঙ্গা পৌর সভার বিদ্যুত-বাবু জুটিকে ২১-১৬ পয়েন্টে হারিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার রোকন-শোভন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। জেলার চারটি পৌরসভার পক্ষে চারটি জুটি এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম খেলায় চুয়াডাঙ্গার পৌরসভার রোকন-শোভন জুটি ২-০ সেটে দর্শনা পৌরসভার কিরণ-সুমন জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একইভাবে দ্বিতীয় খেলায় আলমডাঙ্গা পৌরসভার বিদ্যুত-বাবু জুটি ২-১ সেটে জীবননগর পৌরসভার রহমান-মুন্না জুটিকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলা শেষে চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রেজা হোসেন জোয়ার্দ্দার ও শওকত মাহমুদ। প্রীতি ক্রিকেটে অবিবাহিত একাদশ জয়ী: চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গত ২৬ নভেম্বর সদর উপজেলার দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অবিবাহিত একাদশ সাত উইকেটে জয়লাভ করেছে।