চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্য প্রতিযোগিতা
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আটটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়।আবৃত্তি প্রতিযোগিতায় ‘শিশু’ বিভাগে আফিয়া আনজুম, ‘ক’ বিভাগে মুনতারিন রহমান, ‘খ’ বিভাগে জান্নাতুল নাঈম, ‘গ’ বিভাগে জারিন তাসনিম, ‘ঘ’ বিভাগে আফরোজা তাবাসুম, ‘ঙ’ বিভাগে বায়েজিদ হোসেন, ‘চ’ বিভাগে মাসুদ রানা, ‘ছ’ বিভাগে স্বরচিত কবিতায় জামান লিংকন প্রথম হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘শিশু’ বিভাগে নুসরাত ইসলাম, ‘খ’ বিভাগে যুগ্মভাবে নুসরাত বিনতে নুর ও আপশিতা শারমিন প্রথম হয়।বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মুনতারিন রহমান, শ্রুতি লিখন প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে সাব্বির আহমেদ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে সাব্বির আহমেদ, গদ্যপাঠ প্রতিযোগিতায় ‘ঙ’ বিভাগে শারমিন আক্তার (১), নির্ধারিত বক্তৃতায় ‘চ’ বিভাগে হালিদা এদিব হানম, এবং স্বরচিত ছোটগল্প প্রতিযোগিতায় রোকন রেজা প্রথম হয়।