চুয়াডাঙ্গার জীবননগর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর রুটে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিকদের মধ্যে গোলযোগের জের ধরে আজ বুধবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটে যাতায়াতকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।চুয়াডাঙ্গা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, এক মাস ধরে চুয়াডাঙ্গার বাসমালিকদের বাস জেলার শেষ সীমানা হাসাদহ বাজার পর্যন্ত যাতায়াত করছিল। জীবননগরের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনুর রহমান দাবি করেন, হাসাদহ বাজারের আগে জীবননগর পর্যন্ত চলাচল করবে চুয়াডাঙ্গার বাস। তাতে চুয়াডাঙ্গার শ্রমিকেরা সম্মত না হওয়ায় উভয়পক্ষের শ্রমিকদের মধ্যে গত মঙ্গলবার দুপুরে গোলযোগ দেখা দেয়। এর জের ধরে আজ সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চুয়াডাঙ্গার মালিক ও শ্রমিকেরা।