চুয়াডাঙ্গার দুজন কৃষককে অপহরণ করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর এলাকার একটি কলাবাগান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুজন বাংলাদেশি কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করেছে। তাঁদের নাম মো. দিলু হোসেন (৪৫) ও মো. চম্পা শেখ (৩২)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবির চুয়াডাঙ্গার ৩৫ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা আনিসুর রহমান অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই বাংলাদেশি অপহরণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও তাঁদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ ও অপহূতদের ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই কৃষক নিজ জমির কলার খেতে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিএসএফ গেদে ক্যাম্পের কয়েকজন সদস্য ৭৬ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে তাঁদের অস্ত্রের মুখে অপহরণ করে ভারতের ভূখণ্ডে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিএসএফের গেদে ক্যাম্পে আটক রাখা হয়েছে।