চুয়াডাঙ্গায় অতিদরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান প্রকল্প শুরু হয়েছে
অবশেষে চুয়াডাঙ্গায় অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প পূর্বনির্ধারিত সময়ের এক সপ্তাহ পর ৭ মার্চ থেকে শুরু হয়েছে। ফলে অতিদরিদ্র হিসেবে তালিকাভুক্ত প্রায় নয় হাজার মানুষের মনে যে হতাশা দেখা দিয়েছিল তা কেটে গিয়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আট হাজার ৯০৫ জন তালিকাভুক্ত অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ প্রকল্পের উদ্যোগ নেয়। নতুন এই প্রকল্প নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. জসিম উদ্দীন খান বলেন, ‘শ্রমিকেরা যাতে যথাযথভাবে কাজ করে তা তদারকি করতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকার যুবকেরাও লাভবান হচ্ছে।’গত ৭ মার্চ আলোকিত দক্ষিণে অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প চালু না হওয়া প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।