চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে দুটি পিস্তল, একটি শার্টারগান ও একটি পাইপগান রয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে মনোহরপুর মাঠে অভিযান চালিয়ে র্যাব এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।