চুয়াডাঙ্গায় ইভ টিজিংবিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দূর হোক পথের বাধা, মুক্ত হোক নারীর পথচলা’ এ স্লোগান সামনে রেখে ৩ মে চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজুম্মা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইভ টিজিংবিরোধী সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরামের (সিডিএফ) সহযোগিতায় বেসরকারি সাহায্য সংস্থা রিসো এই প্রচারাভিযানের আয়োজন করে।মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ইভ টিজিংবিরোধী সমাবেশ উদ্বোধন করেন মহাম্মদজুম্মা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুুল হোসেন। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য সামসুল আলম, মালেকা খাতুন, কুতুবপুর জিসিএর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। শেষে শিক্ষার্থী ও জিসিএর সদস্যরা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারপত্র বিলিসহ মাইকে ইভ টিজিংবিরোধী প্রচার চালান। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত ও হয়রানি করার বিরুদ্ধে নীরবতা ভেঙে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়।এদিকে একই দিন আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ইভ টিজিংবিরোধী মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নাগরিক সংগঠন উপজেলা লোকমোর্চার সভাপতি এম সবেদ আলী, জিসিএর সভাপতি গোলাম ফারুক মোল্লা ও খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসীর আহমেদ।