চুয়াডাঙ্গায় গানের আসর ‘সুরের খেয়া’ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সাংস্কৃতিক সংগঠন সুর কানন একাডেমির মাসিক গানের আসর ‘সুরের খেয়া’ ২৬ নভেম্বর সন্ধ্যায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবার চারজন কণ্ঠশিল্পী একে একে ১৬টি গান গেয়ে শোনান। শিল্পীরা হলেন ওস্তাদ শরীফ উদ্দীন বিশ্বাস, সুবর্ণ শোভা, পূর্ণিমা সাহা ও জান্নাতুল নাঈম। বাদ্যযন্ত্রে ছিলেন অন্তর আহমেদ, বাবলু হোসেন, বশির আহমেদ ও মানিক কুমার। অনুষ্ঠান উপস্থাপনা করেন একাডেমীর নিয়মিত শিল্পী করবী।