চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রাম আদালতবিষয়ক তথ্যমূলক উপকরণ এবং যোগাযোগ ও অ্যাডভোকেসি কৌশলের ওপর প্রায়োগিক মতবিনিময় ও উপযোগিতা যাচাই’ শীর্ষক কর্মশালা ২৫ আগস্ট আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে। ইউএনডিপি বাংলদেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবদুস সালাম। রিসোর্স পারসন ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান ও ভিলেজ কোর্টস প্রকল্পের কমিউনিকেশন অফিসার মো. আকতার উদ্দিন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সচিব ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।