চুয়াডাঙ্গায় চরমপন্থী সংগঠনের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ উপজেলার বৃত্তিরদাড়ি গ্রাম থেকে শেখ আবদুস সাত্তার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, সাত্তার চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুস সাত্তার গত বছরের জুন মাসে সংঘটিত তিতুদহের ইউপি সদস্য আবদুল লতিফ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউপি সদস্য আবদুস সামাদ হত্যা মামলায় এর আগে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।