চুয়াডাঙ্গায় চারটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালের পার থেকে গতকাল শুক্রবার রাতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করেন। র‌্যাব জানায়, গতকাল রাত ১০টার দিকে তার আলমডাঙ্গার জিকে খাল এলাকায় অভিযান চালিয়ে লাল রঙের টেপ জড়ানো দুটি এবং কালো রঙের টেপ জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। পরে এগুলো আলমডাঙ্গা থানায় জমা দেওয়া হয়। উদ্ধার করা বস্তুগুলো বোমা—এটা নিশ্চিত হয়ে থানার ভেতরে এগুলো নিষ্ক্রিয় করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বোমা উদ্ধারের বিষয়টি আজ নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাব থানায় একটি মামলা করেছে।