চুয়াডাঙ্গায় ছয় গুণীজনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় কর্মরত জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা, টেলিভিশনের চার সাংবাদিক, সমাজসেবকসহ মোট ছয় গুণীজনকে সম্মাননা জানানো হয়েছে। ‘নেটওয়ার্ক চুয়াডাঙ্গা’ নামের একটি সামাজিক সংগঠন ১৯ নভেম্বর স্থানীয় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এই সম্মাননার আয়োজন করে।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন দৈনিক সংগ্রাম-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহাতাব উদ্দিন, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন ও সমাজসেবক রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার। ফুলের তোড়া দিয়ে বরণ এবং সম্মানসূচক চাদর পরিয়ে তাঁদের সম্মাননা জানানো হয়। নেটওয়ার্ক চুয়াডাঙ্গার সভাপতি সাদিক আনাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুন্সি মাহমুদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সজিবুল ইসলাম, রাফিজা আফরীন, আদনান মালিক, ফাল্গুনী জোয়ার্দ্দার, আবির হাসান, রাশেদুল হক, আলিমুজ্জামান ও ফিরোজ ফারজান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শান্ত আহমেদ, বন্যা, শাহীন আহমেদ ও বিপাশা ইসলাম।