চুয়াডাঙ্গায় জনযুদ্ধের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন গ্রামে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে জনযুদ্ধের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই চারজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের জহুরুল (২৪), বাছামারী গ্রামের ইকলাছ (৩১), কাঠাভাঙ্গা গ্রামের লিন্টু (৩৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরাদহ গ্রামের রুহিতুল্লাহ (২৭)।আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে তাঁদের হাজির করা হয়। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ সময় সাংবাদিকদের জানান, গত ২৬ মার্চ রাতে আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের মাঠে চরমপন্থীরা মেহেরপুরের গাংনী উপজেলার মুজিবর ও নাজমুল নামের দুই চরমপন্থীকে হত্যা করে।ওই ঘটনায় পুলিশ গত ২৭ মার্চ ভোমরাডাঙ্গা গ্রামের মনিরুল নামের একজনকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় গতকাল রাতে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যার ঘটনাসংশ্লিষ্ট বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।