চুয়াডাঙ্গায় জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল জব্বারকে (৫২) আজ বুধবার সকাল আটটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার ষড়যন্ত্র করছিলেন আবদুল জব্বার। এ ছাড়া জামায়াত-শিবিরের আগের হরতালগুলোতে তাঁর কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।