চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় রেলস্টেশনে কলকাতা থেকে ঢাকাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মনোয়ারা খাতুন (৭০) ও তাঁর মেয়ে নুরজাহান (৪৮) নিহত হয়েছেন। তাঁরা চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বেলা দেড়টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় মনোয়ারা খাতুন তাঁর মেয়েকে নিয়ে রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে তাঁদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে পড়ে।চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঈদের ছুটির পর আজই প্রথম মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু করেছে।’ রেলওয়ে পুলিশ নিহত নারীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।