চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিন ও বাসের সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা রেলক্রসিংয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।নিহতেরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আবদুল মালেক (৪০) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি গ্রামের ওয়াসিম আলী (৪৫)।চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আবদুল খালেক জানান, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী ট্রেন বহন করতে ইঞ্জিনটি চুয়াডাঙ্গা থেকে দর্শনায় যাচ্ছিল। পথে ইঞ্জিনটির সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনেরও ক্ষতি হয়। ঘটনাস্থলেই মারা যায় বাসের দুই যাত্রী।আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক রাজীবুল ইসলাম জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।