চুয়াডাঙ্গায় তালিকাভুক্ত নয় হাজার দরিদ্রের মধ্যে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প ১ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে অতি দরিদ্র হিসেবে তালিকাভুক্ত প্রায় নয় হাজার মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আট হাজার ৯০৫ জন তালিকাভুক্ত অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ প্রকল্পের উদ্যোগ নেয়। এ প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলায় কাজের বিনিময়ে নগদ তিন কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকা অতি দরিদ্রদের দেওয়ার কথা ছিল। নির্ধারিত কাজের মধ্যে ছিল বাঁধ ও রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ইত্যাদি।এ প্রকল্পের কাজ শুরু হলে তালিকাভুক্ত শ্রমিকেরা চলতি মার্চ ও এপ্রিল মাসে ২০ দিন করে প্রতিদিন সাত ঘণ্টা হারে কাজ করার সুযোগ পেতেন। কাজের বিনিময়ে তাঁদের প্রতিদিন ১২০ টাকা করে দেওয়ার কথা ছিল।এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলা নাথ দে বলেন, এ প্রকল্পের বিষয়ে উচ্চতর আদালতে একটি রিট আবেদন হওয়ায় হাইকোর্ট কাজ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে।