চুয়াডাঙ্গায় তিনটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় সরদারপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এগুলো উদ্ধার করেন।র্যাব চুয়াডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ সহকারী পরিচালক (এএসপি) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড় সরদারপাড়ার একটি বাড়ির পাশের বাঁশবাগান থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়। এগুলো ক্যাম্পে নিয়ে পানিতে রাখা হয়েছে।