চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি গ্রামের স্কুলপাড়ায় আজ রোববার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো—লাবীব (৪) ও স্নিগ্ধা (৩)। এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।মারা যাওয়া শিশুদের স্বজনেরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের মিলন হোসেনের স্ত্রী আশুরা তাঁর ছেলে সুমন (৯) ও মেয়ে স্নিগ্ধাকে নিয়ে গত শুক্রবার দিগড়ি গ্রামে ভাই শামীম জোয়ার্দ্দারের বাড়িতে বেড়াতে যান। শামীমের ছেলে লাবীব ও স্নিগ্ধা আজ বেলা ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যায়। দুপুর ১২টার দিকে লাবীবের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। পরে ওই পুকুরে তল্লাশি চালিয়ে স্নিগ্ধার লাশ উদ্ধার করা হয়।