চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সদর উপজেলার ভালাইপুর ও জীবননগর উপজেলার চ্যাংখালী মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতেরা হলেন মিঠু মিয়া (৩২), খাইরুল ইসলাম (৪০) ও তুহিন (৫)। আহত আরেক মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, গতকাল রাত ১০টার দিকে মিঠু, খাইরুল ও টনিক মোটরসাইকেলে সদর উপজেলার আলোকদিয়া থেকে মেহেরপুর যাচ্ছিলেন। ভালাইপুর মোড়ে পৌঁছানোর পর ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মিঠু ও খাইরুলকে মৃত ঘোষণা করেন। আহত টনিক হোসেনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে সন্ধ্যায় জীবননগর উপজেলার চ্যাংখালী মোড়ে একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এর আরোহী শিশু তুহিন মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস প্রথম আলো অনলাইনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুুটি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।