চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদীপুর গ্রামের পরান মণ্ডলের ছেলে গিয়াসউদ্দিন (৩৮) ও কুমারখালী উপজেলার জালাল বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (৩২)।দর্শনা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান, ভারত সীমান্ত থেকে ফেনসিডিল এনে কুষ্টিয়া যাওয়ার পথে তাঁরা ধরা পড়েন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।