চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আজ বুধবার বজ্রপাতে শাহাদত হোসেন (২৬) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চিতলা গ্রামের বাঁশতলা মাঠে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতে আবদুল কাদের (১৬) নামের আরেকজন কিশোর আহত হয়েছে।নিহত শাহাদতের বাবা চিতলা গ্রামের মাঝের পাড়ার মো. আলাউদ্দিন জানান, তাঁর ছেলে ও কাদের বাঁশতলা মাঠ থেকে নতুন ধান কেটে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত কাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।