চুয়াডাঙ্গায় বাহিনীপ্রধান মজনুসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মজনু বাহিনীর প্রধান মজনুসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, সাতটি বোমা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, দলনেতা আলমডাঙ্গা উপজেলার বনতিয়রবিলা গ্রামের মজনু আলী, সদস্য একই উপজেলার হাকিমপুর গ্রামের মিলন হোসেন, খায়রুল আলম এবং নবীননগর গ্রামের বিশারত মণ্ডল ও তাঁর ছেলে মওলা মণ্ডল। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান।নজরুল জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক দিন ধরেই চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় অপহরণ, মুক্তিপণ আদায় ও খুনের ঘটনা ঘটিয়ে আসছিল। তারা এ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ২১ সদস্যের নাম প্রকাশ করেছে। এদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সাতটি মামলা রয়েছে।