চুয়াডাঙ্গায় মিছিল থেকে ছাত্রদলের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা বিএনপি আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ওই মিছিল থেকে ছাত্রদলের নেতা সুমন ও আকাশকে গ্রেপ্তার করে। জেলা কমিটির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পুরোনো হাসপাতাল সড়কে পৌঁছানোর পরপরই পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া পুলিশ আজ ভোরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম এবং চার কর্মী শাহজাহান, মোমিন, কুদ্দুস ও বাবুকে গ্রেপ্তার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গতকাল রোববার হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।