চুয়াডাঙ্গায় লক্ষাধিক শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সিভিল সার্জন লোকমান হেকিম ২৯ মে সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে মালা নামের দুই বছরের এক শিশুকে ‘ভিটামিন এ’ খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদ আশরাফ দেলওয়ারসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানান, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ৮৮৬টি কেন্দ্রের মাধ্যমে এক থেকে পাঁচ বছর বয়সী এক লাখ ছয় হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল এবং তাদের মধ্যে দুই থেকে পাঁচ বছর বয়সী ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ জন্য দুই হাজার ৬৫৮ জন কর্মী দায়িত্ব পালন করেন।