চুয়াডাঙ্গায় শিক্ষক পেটানো ফজলু গ্রপ্তোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে লাঞ্ছিত করা মামলার এজাহারভুক্ত আসামি ফজলুকে পুলিশ গ্রপ্তোর করেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের শহীদ হাসান চত্বর থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ হোসেন তঁাকে গ্রপ্তোর করেন। সে খাসবাগুন্দা গ্রামের জোনাব আলীর ছেলে।গ্রপ্তোরের পর আলমডাঙ্গা থানার উপপরিদর্শক ইকরামুল হক ফজলুকে নিয়ে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করেন। আদালতের বিচারক তঁাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩ মার্চ খাসবাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে ফজলু বেধড়ক মারধর করেন। ওই ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদেৌস বাদী হয়ে পরদিন ৪ মার্চ আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উলে্লখ করা হয়েছে, খাসবাগুন্দা বিদ্যালয় চত্বরে ১৫ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মিত হচ্ছে। অভিযুক্ত ফজলু প্রায়ই বিদ্যালয় চত্বরে এসে পঁাচ লাখ টাকা চঁাদা দাবি করতেন। কিন্তু ঠিকাদার কেৌশলগত কারণে আইন-আদালতের আশ্রয় নেননি। গত ৩ মার্চ বেলা দুইটার সময় ফজলু এসে ঠিকাদারের কাছে চঁাদার টাকা দাবি করেন। কিন্তু শিক্ষক সিরাজুল ইসলামের বাধার কারণে ফজলু চঁাদার টাকা নিতে ব্যর্থ হয়। এরপর বেলা তিনটার দিকে সিরাজুল ইসলাম পঞ্চম শ্রেণীতে পাঠদানকালে ফজলু তঁাকে শ্রেণীকক্ষ থেকে টেনেহঁেচড়ে বাইরে বের করে আনেন। এরপর ফজলু সিরাজুল ইসলামকে উপর্যুপরি লাথি ও ঘুষি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসতে চাইলে ফজলু পিস্তল দিয়ে খুন করার হুমকি দিলে সবাই সরে যায়। মারধরের পর ফজলু ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই গ্রামের তারাচঁাদ মণ্ডল আহত শিক্ষককে সংজ্ঞাহীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ওই শিক্ষক এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন।এ বিষয়ে ঠিকাদার বাবুল মিয়া চঁাদা দাবির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন চঁাদাবাজ ফজলুকে দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় প্রাণে বঁেচে গেছেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির জানান, থানার পুলিশ দীর্ঘদিন ফজলুকে খুঁজছিল। আলোচিত মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে।