চুয়াডাঙ্গায় শিক্ষার্থী নার্সদের লাগাতার ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দায়িত্ব বণ্টনে যথাযথ নিয়ম না মানায় এক দফা দাবিতে শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘট শুরু করেছেন।আজ শনিবার সকাল থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁরা এই ধর্মঘট শুরু করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।আন্দোলনরত শিক্ষার্থী নার্সরা জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্টাফ নার্সদের পাশাপাশি বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাই মূলত রোগীদের সেবাদান করে থাকেন। বেশ কয়েক মাস ধরে শিক্ষার্থী নার্সদের দায়িত্ব বণ্টনে যথাযথ নিয়ম মানা হচ্ছে না। শিক্ষার্থী নার্সদের দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর ফলে স্বাভাবিক পাঠক্রমও ব্যাহত হচ্ছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গাইনি ওয়ার্ডে দায়িত্ব পালনের কথা থাকলেও তাঁদের দিয়ে সবকটি ওয়ার্ডে দায়িত্ব পালন করানো হচ্ছে। শুধু গাইনি ওয়ার্ডের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনকে জানিয়ে দিয়েছেন।নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আকলিমা খানম জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ছুটিতে থাকায় এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ১৬ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। তবে সিভিল সার্জনের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।সিভিল সার্জন লোকমান হেকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, শিগগিরই সমস্যার সমাধান করা হবে।